যুক্তরাষ্ট্র–ইরান বৈঠক ঘিরে বিভ্রান্তি, সময়সূচি এখনো অনিশ্চিত

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র–ইরান বৈঠক ঘিরে বিভ্রান্তি, সময়সূচি এখনো অনিশ্চিত

ওয়াশিংটনে আজ সকালজুড়ে তৈরি হয়েছে বিভ্রান্তি ও বিশৃঙ্খল পরিস্থিতি। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠকের সময়সূচি নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। খবর বিবিসির

স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সংক্ষিপ্ত ফোন সাক্ষাৎকারে জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার ‘এখনই রওনা হয়েছেন’।

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে এখনো ভাইস প্রেসিডেন্টের দপ্তর বা হোয়াইট হাউস থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এমনকি সফর শুরুর আগে ভ্রমণরত সাংবাদিকদের (প্রেস পুল) কাছ থেকেও কোনো প্রতিবেদন আসেনি, যা সাধারণত হয়ে থাকে।

সর্বশেষ আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, গতকাল হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছিলেন যে এই তিনজন আলোচনায় অংশ নেবেন। তবে সফরের নির্দিষ্ট সময় সম্পর্কে তখনও কিছু জানানো হয়নি।

পরিস্থিতি পরিষ্কার করতে ওয়াশিংটনের বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন