ইসরাইলের বন্ধের নির্দেশ, জেরুজালেমে কার্যক্রম চালিয়ে যাবে যুক্তরাজ্য

ইসরাইলের বন্ধের নির্দেশ, জেরুজালেমে কার্যক্রম চালিয়ে যাবে যুক্তরাজ্য
ছবি: সংগৃহীত।

ইসরাইল জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেটের কার্যক্রম বন্ধের নির্দেশ দিলেও সেখানে গুরুত্বপূর্ণ সেবা চালু রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানান, জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট জেনারেলের ভবনটি আগের মতোই খোলা থাকবে। তবে এদিন থেকে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘ইউকে মিশন, জেরুজালেম’ করা হয়েছে।

লন্ডন থেকে এএফপি জানায়, নতুন নামের এই মিশনটি স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করবে এবং ফিলিস্তিনি জনগণের সঙ্গে যুক্তরাজ্যের সহযোগিতা ও প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখবে।

মিলিব্যান্ড বলেন, ‘ইউকে মিশন, জেরুজালেম স্বাধীন ও কার্যকরভাবে কাজ করবে। গুরুত্বপূর্ণ সেবা দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনি জনগণের সঙ্গে আমাদের কাজও চলমান থাকবে।’

এর আগে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনায় পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে নেতৃত্ব দেয় যুক্তরাজ্য। এর জেরে প্রতিক্রিয়া হিসেবে গত সেপ্টেম্বরে ইসরাইল জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন