আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি স্বাভাবিক রয়েছে: ইরান

আমার দেশ অনলাইন

খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি স্বাভাবিক রয়েছে: ইরান
ছবি: সংগৃহীত।

ইরানের খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন এক ইরানি কর্মকর্তা। তিনি বলেন, দ্বীপে তেল কোম্পানিগুলোর কার্যক্রমও কোনো বাধা ছাড়াই অব্যাহত রয়েছে। খবর আলজাজিরার

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (IRNA) এবং আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র দাবি করেছে যে তারা খার্গ দ্বীপে সামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলেছে, ইরান যদি হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত রাখে, তবে দ্বীপের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু হতে পারে।

খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির ৯০ শতাংশের বেশি তেল এই দ্বীপ থেকেই রপ্তানি করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...