ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে তরুণের মৃত্যুদণ্ড কার্যকর, এনজিওর নিন্দা

আমার দেশ অনলাইন

ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে তরুণের মৃত্যুদণ্ড কার্যকর, এনজিওর নিন্দা

ইরানে জানুয়ারি মাসের সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে এক তরুণকে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় নিন্দা জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।

বিজ্ঞাপন

ওয়াশিংটন ডিসিভিত্তিক আবদোররহমান বোরোমান্দ সেন্টারের নির্বাহী পরিচালক রোয়া বোরোমান্দ বলেন, ১৮ বছর বয়সী আমিরহোসেইন হাতামির মৃত্যুদণ্ড “গভীর উদ্বেগজনক”।

ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজানের তথ্য অনুযায়ী, হাতামিকে একটি সামরিক স্থাপনায় প্রবেশ, সেখানে অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলাবারুদ দখলের চেষ্টা করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। এরপর বৃহস্পতিবার তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

রোয়া বোরোমান্দ এক বিবৃতিতে বলেন, “তার মামলা এবং আরও কয়েকজন বিক্ষোভকারীর বিচার অত্যন্ত তাড়াহুড়োর সঙ্গে সম্পন্ন হয়েছে, যেখানে কোনো স্বচ্ছতা ছিল না এবং স্বাধীন আইনজীবীর সহায়তাও পাওয়া যায়নি।”

তিনি আরও বলেন, “আদালত আটক অবস্থায় জোরপূর্বক আদায় করা স্বীকারোক্তির ওপর নির্ভর করেছে, এবং মামলার শুরু থেকে রায় দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া মাত্র এক মাসে শেষ হয়েছে—যা ন্যূনতম আইনি প্রক্রিয়ার মানদণ্ডেরও লঙ্ঘন।”

তিনি জোর দিয়ে বলেন, অভিযুক্ত তরুণের বিরুদ্ধে সশস্ত্র থাকার অভিযোগও আনা হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...