অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় আজ সকালে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা ব্যাপক অভিযান ও হামলা চালিয়েছে। এসব হামলায় একটি মসজিদে আগুন দেওয়ার পাশাপাশি বেশ কিছু যানবাহন ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে জানা গেছে, আজ সকালে ইসরাইলি বাহিনী নাবলুস শহরে প্রবেশ করে বেশ কিছু বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তারা এক ফিলিস্তিনি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
এদিকে, নাবলুসের দক্ষিণে আল-লুব্বান আশ-শারকিয়া গ্রামে একদল ইসরাইলি সেটলার তাণ্ডব চালায়। তারা ওই গ্রামের ফিলিস্তিনিদের ঘরবাড়িতে ভাঙচুর করে।
পৃথক এক ঘটনায় রামাল্লার কাছের জিবিয়া শহরেও হামলার ঘটনা ঘটেছে। সেখানে সেটলাররা ফিলিস্তিনিদের মালিকানাধীন বেশ কিছু যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং একটি মসজিদে অগ্নিসংযোগ করে। এছাড়া সেখানকার বিভিন্ন সম্পত্তিও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
সূত্র: আলজাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


