আমিরাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, জেনারেটরে আগুন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

আমিরাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, জেনারেটরে আগুন
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক একটি ড্রোন আটকানোর পর সৃষ্ট ধ্বংসাবশেষের কারণে সেখানকার তেল শিল্প অঞ্চলে ধোঁয়া উঠছে, ১৪ মার্চ, ২০২৬। (রয়টার্স/ফাইল ছবি)

সংযুক্ত আরব আমিরাতের আল-দাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লেগেছে।

বিজ্ঞাপন

আবুধাবি মিডিয়া অফিস এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বেষ্টনীর বাইরে এই আগুনের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পারমাণবিক বা তেজস্ক্রিয় নিরাপত্তার মাত্রায়ও কোনো প্রভাব পড়েনি।

বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা হিসেবে বিবেচিত হয়। ঘটনার পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...