ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রায় ১৫০টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। খবর আলজাজিরার।
তিনি জানান, যে এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে, সেখানকার বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত সরিয়ে নেওয়া হয়।
বিজ্ঞাপন
এদিকে, ইসরাইলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এই হামলায় অন্তত ৬৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
হামলার ফলে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

