যাত্রাবাড়ী থানার অভিযানে গ্রেপ্তার ১৭

যাত্রাবাড়ী থানার অভিযানে গ্রেপ্তার ১৭

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন—১. মো. মানিক (২৭), ২. মুক্তা আক্তার (২১), ৩. ইকবাল সোবহান চৌধুরী, ৪. মো. স্বপন (২২), ৫. মাজাহারুল ইসলাম সাজ্জাদ, ৬. মো. মোশাররফ হোসেন (২৭), ৭. মো. শাহ আলম (৩৮), ৮. জুলহাস (২৮), ৯. শফিকুল ইসলাম (২৭), ১০. মো. মানিক (১৯), ১১. মোছা. সুমি বেগম (২৫), ১২. জনি কাজী (২৯), ১৩. মো. মোবারক হোসেন (২৬), ১৪. মো. নাঈম (২৬), ১৫. নূর মোহাম্মদ অনিক (২৪), ১৬. মো. নূর নবী (৩৫) এবং ১৭. মো. শাহ্ আলম (৪৫)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন