সাতক্ষীরায় মাদকসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ।
সোমবার বিকেলে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই পুলিশ সদস্য হলেন—কনস্টেবল মোস্তাইন বিল্লাহ এবং কনস্টেবল নাজমুল ইসলাম। মোস্তাইন বিল্লাহ সাতক্ষীরা পুলিশের এসএফ শাখায় কর্মরত ছিলেন এবং এর আগে তিনি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে নাজমুল ইসলাম ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার জানান, অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির একপর্যায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে কোরেক্স সিরাপ উদ্ধারের পর তাদের গ্রেপ্তার দেখানো হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কোরেক্স হলো একটি কফ সিরাপ বা কাশি কমানোর ওষুধ, যা মূলত ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আমদানির মাধ্যমে মাদক হিসেবে অপব্যবহার করা হয়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-9aaee2-720x405.webp)