উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম আল-বুদাইওয়ি সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে তেহরানের করা ‘ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য অভিযোগের’ তীব্র নিন্দা জানিয়েছেন। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আমিরাতের বিরুদ্ধে ইরানের শত্রু পক্ষগুলোর সঙ্গে যোগসাজশ করার অভিযোগ তুলেছিল।
জিসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, আল-বুদাইওয়ি বলেছেন, ‘এই বিভ্রান্তিকর দাবিগুলো মূলত এই অঞ্চলের দেশগুলোর প্রতি ইরানের উসকানিমূলক ও উত্তেজনা বৃদ্ধির কৌশলেরই একটি অংশ।’
আল-বুদাইওয়ি আরো বলেন, ‘ইরান কেবল সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড লক্ষ্য করে নৃশংস আক্রমণই চালায়নি, বরং আন্তর্জাতিক সব নিয়ম ও আইন লঙ্ঘন করে অত্যন্ত নগ্নভাবে সত্যকে বিকৃত করার চেষ্টাও অব্যাহত রেখেছে।’
বিবৃতিতে বলা হয়, জিসিসিভুক্ত দেশগুলো সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে। তারা দেশটির নিরাপত্তা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় গৃহীত সব পদক্ষেপকে সমর্থন করে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


