আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তেহরানসহ তিন শহরে ‘ব্যাপক পরিসরে’ হামলা শুরু করেছে ইসরাইল

আমার দেশ অনলাইন

তেহরানসহ তিন শহরে ‘ব্যাপক পরিসরে’ হামলা শুরু করেছে ইসরাইল

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের তিনটি গুরুত্বপূর্ণ শহর—তেহরান, শিরাজ ও তাবরিজে একযোগে ব্যাপক হামলা শুরু করেছে। খবর আলজাজিরার

ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা “গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে হামলার একটি ধাপ” শুরু করেছে।

বিজ্ঞাপন

ইরানের রাজধানী তেহরান দেশের উত্তরাঞ্চলে অবস্থিত। তাবরিজ দেশটির চতুর্থ বৃহত্তম শহর, যা উত্তর-পশ্চিমে তুরস্ক, আর্মেনিয়া ও আজারবাইজানের সীমান্তের কাছে অবস্থিত। অন্যদিকে শিরাজ শহরটি ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত।

এই হামলার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তা জানানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...