মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টেলিযোগাযোগ অবকাঠামোয় ইরানের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)। গত ফেব্রুয়ারিতে ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে টেলিযোগাযোগ ব্যবস্থার ওপর যে প্রভাব পড়ছে, তা পর্যবেক্ষণ করছে সংস্থাটি।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ও জর্ডান বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের যোগাযোগ ব্যবস্থায় হামলার ঘটনায় আইটিইউ-এর হস্তক্ষেপ দাবি করে। গত শুক্রবার আইটিইউ কাউন্সিলের গভর্নিং বডি একমত হওয়ার ভিত্তিতে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব গ্রহণ করেছে।
আইটিইউ-এর একজন মুখপাত্র এএফপিকে জানান, সংস্থাটি এই বিঘ্ন ঘটার কারণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক সংযোগের ওপর এর ব্যাপক প্রভাব সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন দেবে।
এদিকে, একই বৈঠকে ইরান একটি আলাদা প্রস্তাব পেশ করে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের নিজস্ব টেলিযোগাযোগ অবকাঠামো পুনর্গঠনে সহায়তা চাওয়া হয়। তবে কাউন্সিল সদস্যদের মধ্যে ঐকমত্যের অভাবে তেহরানের এই অনুরোধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বলে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে।
সূত্র: আল-জাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

