৫ ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আইসিসির

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

৫ ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আইসিসির

হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পাঁচজন ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গোপন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদপত্র হারেৎজ।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে তিনজন রাজনীতিবিদ ও দুইজন সামরিক কর্মকর্তা রয়েছেন। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে খবরটি নিশ্চিত হলে, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি ইসরাইলি কর্মকর্তার সংখ্যা বেড়ে সাতে দাঁড়াবে।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহাহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এতে আরও ৮৭০ জনের বেশি মানুষ নিহত এবং ২ হাজার ৫৪০ জনের বেশি আহত হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন