আরেক ‘মীরজাফরকে’ ফাঁসি দিল ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

আরেক ‘মীরজাফরকে’ ফাঁসি দিল ইরান

ইসরাইলের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থার প্রতিবেদনে ওই ব্যক্তিকে গোলামরেজা খানি শেখারাব হিসেবে শনাক্ত করা হয়েছে। ইরানের সর্বোচ্চ আদালত তার বিরুদ্ধে আনা রায় বহাল রাখার পর ফাঁসির দণ্ড কার্যকর করা হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত একাধিক ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান।

এদিকে মানবাধিকার সংগঠনগুলো ইরানে এ ধরনের ধারাবাহিক মৃত্যুদণ্ড কার্যকরের সমালোচনা করেছে। মানবাধিকার কর্মীদের দাবি অনুযায়ী, ইরান দীর্ঘদিন ধরে বিশ্বের শীর্ষ মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশগুলোর একটি হিসেবে বিবেচিত, যেখানে চীনের পরেই এর অবস্থান বলে অভিযোগ করা হয়।

সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...