ইরান ইস্যুতে চীনের ৫ দফা প্রস্তাব

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরান ইস্যুতে চীনের ৫ দফা প্রস্তাব
ফাইল ছবি

ইরানের বর্তমান পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইরান সংকট নিরসনে বেইজিংয়ের অবস্থান ও পাকিস্তান-চীন যৌথ উদ্যোগের কথা জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরান ও এই অঞ্চলে যে সংঘাত চলছে তা ‘আদৌ ঘটা উচিত ছিল না’। এই সংঘাত ইরান ও প্রতিবেশী দেশগুলোর জনগণের অপূরণীয় ক্ষতি করছে। এর নেতিবাচক প্রভাব বিশ্ব অর্থনীতি, সরবরাহ ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের স্থিতিশীলতার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানানো হয়েছে। তবে এই ধারা বজায় রাখার ওপর জোর দিয়ে মন্ত্রণালয় বলেছে, ‘যেহেতু আলোচনার দরজা একবার খুলেছে, এটি আর বন্ধ করা উচিত হবে না।’

চীন মনে করে, আলোচনার মাধ্যমে সমাধানই একমাত্র সঠিক পথ এবং সামরিক শক্তির ব্যবহার একটি ‘মৃত গলি’।

এ ছাড়া বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার স্বার্থে পারস্য উপসাগরীয় নৌপথগুলো ‘যত দ্রুত সম্ভব’ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরাতে চীন ও পাকিস্তান যৌথভাবে পাঁচ দফার একটি শান্তি উদ্যোগ নিয়েছেন।

চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যপ্রাচ্য শান্তি সংক্রান্ত প্রস্তাব অনুযায়ী কাজ করে যাবে এবং টেকসই শান্তি অর্জনে ‘গঠনমূলক ভূমিকা’ পালন করবে।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন