সৌদি আরবে হামলায় ভারতীয় নাগরিক নিহত

সৌদি আরবে হামলায় ভারতীয় নাগরিক নিহত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এ পরিস্থিতিতে চলমান সংঘাতের মধ্যে ১৮ মার্চ সৌদি আরবে সংঘটিত হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ভারতীয় দূতাবাস। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, ‘আমরা নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। এ বিষয়ে সব ধরনের সহায়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

দূতাবাসের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিচয় বা হামলার বিস্তারিত বিষয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন