ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, “ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু করেনি এবং দেশের বিরুদ্ধে আগ্রাসনের মোকাবিলা করা তেহরানের অধিকার, যা আমরা ভালোভাবে পালন করি”।
পেজেশকিয়ান এক্স-এ লিখেছেন, “আমেরিকান ঘাঁটিগুলো ব্যবহার করে আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ব্যাহত করার চেষ্টা বন্ধ করতে হবে।” তিনি আরও জানান, এ বিষয়ে তিনি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন।
তিনি বলেন, “আমাদের দেশে জায়নিস্ট–আমেরিকান আগ্রাসনকে উপেক্ষা করে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনা সম্ভব নয়। ইসলামিক প্রজাতন্ত্র ইরান নিপীড়কদের কাছে হার মানবে না।”
পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, বৈশ্বিক সম্প্রদায় এই আগ্রাসনের নিন্দা জানাবে এবং “আক্রমণকারীদের আন্তর্জাতিক আইন সম্মান করতে বাধ্য করবে।” তিনি যোগ করেন, ভুল তথ্যের ভিত্তিতে বিজয়ী হওয়ার জন্য যুদ্ধে প্রবেশ করা “২১ শতকে মধ্যযুগীয় কর্মকাণ্ড”।
তিনি স্পষ্ট করেন, “যুদ্ধ শেষ করার কথা বলা তখনই অর্থপূর্ণ হবে, যখন আমরা নিশ্চিত করব ভবিষ্যতে আমাদের দেশে আর কোনো হামলা হবে না।”
সূত্র: আল জাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

