মার্কিন অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মার্কিন অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান
ইরানের রাজধানী তেহরানে একটি যুক্তরাষ্ট্র-বিরোধী বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে নিয়ে এক ব্যক্তি বিজয় চিহ্ন দেখাচ্ছেন। ছবি: সংগৃহীত।

মার্কিন অবরোধের কারণে এখনো পাকিস্তানে কোনো ইরানি আলোচক দল পাঠানো হচ্ছে না বলে জানিয়েছে ইরান।

দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে, ততক্ষণ কোনো আলোচনা হবে না।

বিজ্ঞাপন

এতে আরো বলা হয়, অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানের নেই।

এদিকে রোববার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য তাঁর প্রতিনিধিরা সোমবার ইসলামাবাদে পৌঁছাবেন।

সূত্র: আল-জাজিরা

এমপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন