সৌদিতে এক সকালে সাতবার জরুরি সতর্কতা, ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি জোটের

সৌদিতে এক সকালে সাতবার জরুরি সতর্কতা, ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি জোটের
ছবি: সংগৃহীত

ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। এ পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার সকালে সৌদি আরবের বিভিন্ন এলাকায় সাতবার জরুরি সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের জারি করা সতর্কতার মধ্যে খামিস মুশাইত গভর্নরেটে দুটি এবং আবহা শহরে দুটি সতর্কতা রয়েছে। এ ছাড়া ওয়াদি আদ-দাওয়াসির ও আস-সুলাইয়েল গভর্নরেটে একটি করে সতর্কতা জারি করা হয়েছে। অন্য সতর্কতাটি রাজধানী রিয়াদে জারি করা হয়।

সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেন থেকে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তাদের বাহিনী। ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

এ ছাড়া ইয়েমেনের ধামার গভর্নরেটে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র ধ্বংস করার দাবি করেছে জোট।

জোটের পক্ষ থেকে আরো বলা হয়েছে, রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন