ইরানমুখী ৫৫ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের

ইরানমুখী ৫৫ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করতে অভিযান চালিয়ে ইরানের দিকে যাত্রা করা ৫৫টি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করেছে তারা।

বিজ্ঞাপন

মার্কিন সামরিক বাহিনী সোমবার এ তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সমন্বয়কারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, নিষেধাজ্ঞা মেনে চলা হচ্ছে কি না তা নিশ্চিত করতে এসব জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের অংশ হিসেবে আরও দুটি জাহাজকে অচল করে দেওয়া হয়েছে এবং দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে।

ইরানের বন্দর ও দেশটির সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করতে যুক্তরাষ্ট্রের চলমান তৎপরতার অংশ হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।

সূত্র: মিডল ইস্ট আই

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন