জেনিনে এক ফিলিস্তিনি পরিবারকে তাদের বাবার লাশ কবর থেকে তুলে অন্য স্থানে সরিয়ে নিতে বাধ্য করেছে ইসরাইলি বসতিস্থাপনকারীরা। দাফনের মাত্র কয়েক ঘণ্টা পর এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ইসরাইলি বসতিস্থাপনকারীরা দাবি করে কবরস্থানের জমিটি নিকটস্থ ‘সা-নুর’ বসতির অন্তর্ভুক্ত। এই অজুহাতে তারা লাশটি সরিয়ে নিতে বাধ্য করে।
বিজ্ঞাপন
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি একে ফিলিস্তিনিদের প্রতি চলমান ‘অমানবিক আচরণের’ একটি অংশ হিসেবে বর্ণনা করেছে।
সূত্র: আলজাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


