ট্রাম্পকে ভয় পান না পোপ লিও, যুদ্ধবিরোধী অবস্থানে অনড়

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ট্রাম্পকে ভয় পান না পোপ লিও, যুদ্ধবিরোধী অবস্থানে অনড়
ছবি: আল আরাবিয়া

ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনার পরও যুদ্ধবিরোধী অবস্থানে অটল থাকার ঘোষণা দিয়েছেন পোপ লিও চতুর্দশ। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতেও যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার থাকবেন বলে জানান লিও। এছাড়াও ট্রাম্প প্রশাসনকে ভয় করেন না বলে জানান তিনি। খবর বিবিসির।

বিজ্ঞাপন

আলজেরিয়াগামী বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি তার (ট্রাম্প) সঙ্গে বিতর্কে যেতে চাই না। একই সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, খ্রিস্টধর্মের বার্তা কিছু ক্ষেত্রে অপব্যবহার করা হচ্ছে।

লিও ট্রাম্পের সমালোচনার কথা উল্লেখ করে আরো বলেন, ‘আমি তার সাথে বিতর্কে জড়াতে চাই না। আমি মনে করি না গসপেলের বার্তার অপব্যবহার করা উচিত, যেভাবে কিছু লোক করছে।’

পোপ জোর দিয়ে বলেন, ‘আমি যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলতেই থাকব—শান্তি, সংলাপ এবং রাষ্ট্রগুলোর মধ্যে বহুপাক্ষিক সম্পর্ক জোরদারের মাধ্যমে ন্যায্য সমাধান খোঁজার জন্য।’

তিনি আরো বলেন, ‘অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছে। আমি মনে করি, কাউকে না কাউকে দাঁড়িয়ে বলতে হবে—এর চেয়ে ভালো পথ আছে।’


উল্লেখ্য, তিনি প্রথম মার্কিন পোপ হিসেবে চারটি আফ্রিকান দেশে ১০ দিনের সফর শুরু করছেন।

সূত্র: বিবিসি, আলজাজিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন