পুতিন-আরাগচি বিশেষ বৈঠক, যা কথা হলো

আমার দেশ অনলাইন

পুতিন-আরাগচি বিশেষ বৈঠক, যা কথা হলো
ছবি: সংগৃহীত।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বৈঠক নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো। খবর আলজাজিরা।

সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বৈঠকে পুতিন বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের স্বার্থে, এবং পুরো অঞ্চলের জনগণের স্বার্থে যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠায় যা যা করা প্রয়োজন, সবই করব। আমাদের অবস্থান আপনারা জানেন।’

বিজ্ঞাপন

আরেকটি রুশ সংবাদ সংস্থা রিয়ার মতে, পুতিন আশা প্রকাশ করেন যে ইরানের জনগণ তাদের সাহস ও স্বাধীনতার আকাঙ্ক্ষা থেকে শক্তি নিয়ে এই কঠিন সময় পার করতে পারবে এবং শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে।

অন্যদিকে, বৈঠকে রাশিয়ার সমর্থনের জন্য মস্কোকে ধন্যবাদ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি দুই দেশের সম্পর্কের প্রশংসা করেন এবং তা আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

আরাগচি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। তার ভাষায়, ‘ইরানের জনগণ তাদের প্রতিরোধ ও সাহসের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা মার্কিন আগ্রাসনের মোকাবিলা করতে সক্ষম এবং এই কঠিন সময়ও তারা অতিক্রম করতে পারবে।’

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন