যুদ্ধবিমান ভূপাতিতের পর যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করে ইরানের স্পিকারের বার্তা

আমার দেশ অনলাইন

যুদ্ধবিমান ভূপাতিতের পর যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করে ইরানের স্পিকারের বার্তা

ইরানে একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

বিজ্ঞাপন

নিখোঁজ মার্কিন পাইলটদের উদ্ধারে যুক্তরাষ্ট্র যখন অভিযান চালাচ্ছে, ঠিক সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি ট্রাম্প প্রশাসনকে কটাক্ষ করেন।

পোস্টে গালিবাফ লেখেন, যুক্তরাষ্ট্রের শুরু করা “কৌশলহীন যুদ্ধ” এখন “শাসনব্যবস্থা পরিবর্তন” থেকে নেমে এসে “দয়া করে কেউ কি আমাদের পাইলটদের খুঁজে দেবেন?”—এই অবস্থায় পৌঁছেছে। তিনি আরও ব্যঙ্গ করে বলেন, “অবিশ্বাস্য উন্নতি। সত্যিই তারা অসাধারণ বিচক্ষণ।” এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...