আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শত্রুপক্ষ ছাড়া সবার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা ইরানের

আমার দেশ অনলাইন

শত্রুপক্ষ ছাড়া সবার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা ইরানের

ইরানের মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন যে যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হলে হরমুজ প্রণালি সব ধরনের নৌযানের জন্য উন্মুক্ত থাকবে। তবে তিনি স্পষ্ট করেছেন, ‘শত্রু’ দেশগুলোর সঙ্গে সম্পৃক্ত কোনো জাহাজ এই সুবিধার আওতায় পড়বে না।

বিজ্ঞাপন

জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) নিযুক্ত ইরানের প্রতিনিধি আলী মুসাভির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথটি কার্যত অচল থাকার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘আগ্রাসন’কে দায়ী করা হয়েছে।

মুসাভি আরও বলেন, কূটনীতিই ইরানের প্রধান অগ্রাধিকার, তবে এর জন্য আগ্রাসন পুরোপুরি বন্ধ হওয়া এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাস পুনর্গঠন অপরিহার্য।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...