সিরিয়ায় ইসরাইলি অনুপ্রবেশ বন্ধের আহ্বান জাতিসংঘের

সিরিয়ায় ইসরাইলি অনুপ্রবেশ বন্ধের আহ্বান জাতিসংঘের
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর সামরিক অনুপ্রবেশ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি স্পষ্ট জানিয়েছেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি অবশ্যই পূর্ণ সম্মান প্রদর্শন করতে হবে।

বিজ্ঞাপন

নিজের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করা এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘১৯৭৪ সালের বলপ্রয়োগ নিরসন চুক্তি লঙ্ঘন করছে ইসরাইল। ইসরাইলের এ ধরনের লঙ্ঘন পুরোপুরি গ্রহণযোগ্য নয় এবং এটি অবশ্যই বন্ধ হতে হবে।’

উল্লেখ্য, ১৯৭৩ সালের যুদ্ধের পর সিরিয়া ও ইসরাইলের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।

তিনি আরো জোর দিয়ে বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতাকে পূর্ণ গুরুত্ব ও সম্মান দিতে হবে।

বর্তমানে ১৭ বছরের মধ্যে প্রথম কোনো জাতিসংঘ প্রধান হিসেবে সিরিয়ায় ঐতিহাসিক সরকারি সফর করছেন আন্তোনিও গুতেরেস। তার এই সফরের মাঝেই এমন কড়া বার্তা সামনে এলো।

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকেই সিরিয়ার গোলান হাইটস এলাকা দখল করে রেখেছে ইসরাইল। ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎস গোলান হাইটসের বাফার জোনটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দেন ইসরাইলি বাহিনীকে। সেই প্রেক্ষাপটে নতুন করে ওই অঞ্চলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন