আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা

আমার দেশ অনলাইন

উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা
ছবি: সংগৃহীত।

গত ২৪ ঘণ্টায় পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর দফায় দফায় হামলা হয়েছে, যার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোও রয়েছে।

গত কয়েক সপ্তাহের মধ্যে শনিবার সংযুক্ত আরব আমিরাতের ওপর সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম জানিয়েছে, আবুধাবিতে তাদের প্রধান কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ওই হামলায় তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

বিশ্বের অন্যতম বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যালুমিনিয়াম বাহরাইনেও হামলা চালানো হয়েছে।

এছাড়া হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার-ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অর্থনীতি ও জীবনযাত্রা হুমকির মুখে পড়ায় উপসাগরীয় দেশগুলো ভবিষ্যতে যেকোনো শান্তি আলোচনায় নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেছে।

তবে পরবর্তী পদক্ষেপ কী হবে এবং ইরান বা যুক্তরাষ্ট্রের সঙ্গে এই অঞ্চলের সম্পর্ক কেমন হওয়া উচিত, তা নিয়ে দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন