ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২০ মে) নির্ধারিত ওই হামলা গুরুত্বপূর্ণ আলোচনার কারণে সাময়িকভাবে বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের নেতাদের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আলোচনায় গ্রহণযোগ্য কোনো চুক্তি না হলে যেকোনো সময় ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্রের কাছে ‘খুবই গ্রহণযোগ্য’ একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মাধ্যমে নিশ্চিত করা হবে যে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এটিকে একটি অত্যন্ত ইতিবাচক অগ্রগতি বলে অভিহিত করেন।
তিনি বলেন, ‘যদি আমরা তাদের ওপর ব্যাপক বোমাবর্ষণ না করেই একটি চুক্তিতে পৌঁছাতে পারি, তাহলে আমি খুব খুশি হব। তবে শেষ পর্যন্ত এর থেকে কিছু বের হয়ে আসে কি না, তা আমাদের দেখতে হবে।’
তিনি আরো ইঙ্গিত দিয়েছেন যে, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হতে পারে, যা আমেরিকার আগের কঠোর অবস্থান (সম্পূর্ণ সমাপ্তির দাবি) থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত দেয়।
চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি ইসরায়েলি ও মার্কিন বাহিনী ইরানে ব্যাপক বিমান হামলা চালায়।
সূত্র: গার্ডিয়ান
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


