দক্ষিণ লেবাননে এক ইসরাইলি সেনা নিহত

আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননে এক ইসরাইলি সেনা নিহত

লেবাননের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর বিবিসির।

আইডিএফ এক বিবৃতিতে জানায়, শুক্রবার দক্ষিণ লেবাননে লড়াই চলাকালে আহত হওয়ার পর ওই সেনাটি তার আঘাতের কারণে মারা যান। আইডিএফ আরো জানিয়েছে, এ ঘটনায় আরও তিনজন সৈন্য আহত হয়েছেন।

বিজ্ঞাপন

গত ১৬ এপ্রিল থেকে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে এর মধ্যেও উত্তেজনা পুরোপুরি কমেনি বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে, আইডিএফ বলেছিল যে তারা উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং ইসরাইল সীমান্ত ও নির্ধারিত রেখার মধ্যবর্তী পুরো দক্ষিণ লেবানন এলাকা জুড়ে হুমকি দূর করা অব্যাহত রাখবে। তারা আরো বলে যে এটি যুদ্ধবিরতির বোঝাপড়া অনুযায়ী করা হচ্ছে।

অন্যদিকে, শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় একজন নিহত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন