মোসাদের হয়ে কাজ করায় ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

আমার দেশ অনলাইন

মোসাদের হয়ে কাজ করায় ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর
ছবি সংগৃহীত

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। তার বিরদ্ধে জানুয়ারিতে দেশব্যাপী বিক্ষোভের সময় ইসরাইলের ‘এজেন্ট’ হিসেবে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ আনা হয়। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ কথা জানিয়েছে।

তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইরফান কায়ানি। তার বিরুদ্ধে বিক্ষোভের সময় ‘ধ্বংসযজ্ঞ ও অগ্নিসংযোগ’ এবং ‘সন্ত্রাস সৃষ্টির’ অভিযোগ আনা হয়েছিল। সুপ্রিম কোর্টের রায়ের পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে ইসরাইল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত জানুয়ারিতে ইরানি মুদ্রার দরপতন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ডিসেম্বরের শেষ দিকে বিক্ষোভ শুরু হয় এবং জানুয়ারিতে তা তীব্র আকার ধারণ করে।

সূত্র: বিবিসি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...