সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল আইআরজিসি

সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, সোলাইমানি আমেরিকান-জায়নিস্ট শত্রুদের হামলায় নিহত হয়েছেন।

এর আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ দাবি করেন, পৃথক হামলায় ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি ও বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যা করেছে ইসরাইলি।

আইআরজিসির বিবৃতিতে সোলাইমানির নিহতের কথা জানানো হলেও আলী লারিজানির বিষয়ে কিছু বলা হয়নি। সূত্র: আল–জাজিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন