ইরানের বিরুদ্ধে নেওয়া নীতি ও সামরিক পদক্ষেপে যুক্তরাষ্ট্র চরম এক কৌশলগত ‘অচলাবস্থায়’ এসে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সাবেক এক বিশ্লেষক।
দ্য সুফান সেন্টারের জ্যেষ্ঠ ফেলো কেনেথ ক্যাটজম্যানের মতে, ওয়াশিংটন বর্তমানে এমন একটি জটিল পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছে, যেখানে তাদের সামনে মাত্র দুটি পথ খোলা রয়েছে।
বিজ্ঞাপন
তিনি বিশ্লেষণ করে জানান, বর্তমান পরিস্থিতিতে হয় যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান আরো বহুগুণ জোরদার করতে হবে; না হয় এটা স্বীকার করে নিতে হবে যে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ঠেকানো মার্কিন বাহিনীর পক্ষে আর সম্ভব নয়।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

