ড্রোন হামলায় কুয়েতের একাধিক সেনা আহত

ড্রোন হামলায় কুয়েতের একাধিক সেনা আহত
ছবি: সংগৃহীত।

ইরানের ড্রোন হামলায় শুক্রবার সকালে কুয়েতের কয়েকজন সেনাসদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী জানায়, ইরানি ড্রোন দেশটির একাধিক সামরিক স্থাপনা ও সেনা ক্যাম্পে হামলা চালালে কুয়েত ল্যান্ড ফোর্সের কয়েকজন সদস্য আহত হন। তবে কতজন আহত হয়েছেন বা কোন কোন স্থাপনা লক্ষ্যবস্তু ছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল খালেদ দিরজ সাদ আল-শুরাইয়ান এবং ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ এয়ার ভাইস মার্শাল সাবাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ আহত সেনাসদস্যদের হাসপাতালে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় চিকিৎসকরা আহতদের অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে তাদের অবহিত করেন।

এর আগে কুয়েত জানিয়েছিল, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন