হরমুজ প্রণালি অবরোধ ইস্যুতে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি অবরোধ ইস্যুতে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া
ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বন্দর অবরোধের হুমকির জবাবে বেশ কয়েকটি দেশ প্রতিক্রিয়া জানায়েছে।

বিজ্ঞাপন

স্পেন: এখন পর্যন্ত সবচেয়ে কঠোর ভাষায় সমালোচনা স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোব্লেস। তিনি বলেছেন যে, ট্রাম্পের এই প্রস্তাবের কোনো মানেই হয় না।

চীন: এদিকে চীন শান্ত ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থে হরমুজ প্রণালি খোলা রাখা উচিত।

আসিয়ান: দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের একটি শক্তিশালী আঞ্চলিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জোট আসিয়ান। এই জোটের বিবৃতিতে যুদ্ধবিরতির পূর্ণ ও কার্যকর বাস্তবায়ন... সামুদ্রিক নিরাপত্তা এবং নৌ ও আকাশপথে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার" আহ্বান জানানো হয়েছে।

ফ্রান্স: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, যে হরমুজ প্রণালির নৌচলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের লক্ষ্যে ফ্রান্স ও যুক্তরাজ্য আগামী দিনগুলোতে একটি সম্মেলনের আয়োজন করবে।

যুক্তরাজ্য: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন যে যুক্তরাজ্য ‘কোনো অবরোধ সমর্থন করছে না’।

ইইউ: ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, হরমুজ প্রণালির নৌ-চলাচলের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে ইইউ দেশগুলোর মধ্যে দৃঢ় সমন্বয় প্রয়োজন।

সূত্র: বিবিসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...