লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
সোমবার দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে তিনি এই সমর্থনের কথা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, প্রেসিডেন্ট জোসেফ আউন ও ক্রাউন প্রিন্স মোহাম্মদের মধ্যে দেশটির ও আঞ্চলিক সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।
লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্যমতে, বিদ্যমান পরিস্থিতিতে লেবাননের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রেসিডেন্ট আউনের গৃহীত সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে সৌদি আরব।
মোহাম্মদ বিন সালমান নিশ্চিত করেছেন, লেবানন সরকারের অগ্রাধিকার দেওয়া সকল ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখতে সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ।
সহযোগিতা এবং লেবাননের অর্থনীতি শক্তিশালী করতে গৃহীত পদক্ষেপের জন্য ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট আউন। একই সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

