ইরান ও লেবাননে কত হামলা চালিয়েছে ইসরাইল, জানাল আইডিএফ

আমার দেশ অনলাইন

ইরান ও লেবাননে কত হামলা চালিয়েছে ইসরাইল, জানাল আইডিএফ

দখলদার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরান ও লেবাননে তাদের সামরিক অভিযানের নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা ইরানে প্রায় ১০ হাজার ৮০০ হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা (হরানা) জানিয়েছে, ৭ এপ্রিল পর্যন্ত এসব হামলায় ১ হাজার ৭০১ জন ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। একই দিনে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের জন্য শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতির ঘোষণা দেন।

বিজ্ঞাপন

অন্যদিকে লেবাননে ইসরাইলি বাহিনী প্রায় ১৫ হাজার আর্টিলারি হামলা এবং ২ হাজার ৫০০ বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে আইডিএফ। পাশাপাশি প্রায় ১৬৫টি বহুতল ভবনে আঘাত হানার কথাও উল্লেখ করা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ছয় সপ্তাহের এই সংঘাতে দেশটিতে ২ হাজার ১০০ জন নিহত হয়েছে এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা মোট জনসংখ্যার পাঁচজনের মধ্যে প্রায় একজন।

সূত্র: বিবিসি

এমপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন