ইসরাইল-লেবানন সীমান্তে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলার দাবি

আমার দেশ অনলাইন

ইসরাইল-লেবানন সীমান্তে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলার দাবি

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরাইলি সেনাবাহিনী ও ট্যাংক লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, লেবাননের আইনাতা ও মারকাবাহ এলাকায় অবস্থানরত ইসরাইলি বাহিনীর ওপর রকেট এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে আঘাত হানা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া সীমান্ত পেরিয়ে ইসরাইলের উত্তরাঞ্চলেও তাদের হামলা অব্যাহত রয়েছে বলে জানানো হয়। হিজবুল্লাহর দাবি অনুযায়ী, কিরিয়াত শমোনা ও সাসা শহরের ভেতরে ও আশপাশে থাকা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে সফলভাবে হামলা চালানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন