আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বর্ণ-অর্থ নিয়ে ইরানের পাশে কাশ্মীরিরা

আমার দেশ অনলাইন

স্বর্ণ-অর্থ নিয়ে ইরানের পাশে কাশ্মীরিরা
ছবি: সংগৃহীত

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের শিকার ইরানের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে ভারতের জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষ। ঈদুল ফিতরের পরই কাশ্মীরের বদগাম ও বারামুল্লাসহ শিয়া অধ্যুষিত এলাকায় শুরু হয়েছে ত্রাণ সংগ্রহ।

অর্থের পাশাপাশি স্বর্ণ ও রুপার গহনা, গৃহস্থালির জিনিসপত্র, এমনকি গবাদি পশুও দান করছেন সাধারণ মানুষ। এই উদ্যোগে সাড়া দিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষজন। নারীরাও তাদের ব্যক্তিগত স্বর্ণালংকার দান করেছেন।

বিজ্ঞাপন

এক কাশ্মীরি তার প্রয়াত স্বামীর স্মৃতিচিহ্ন হিসেবে ২৮ বছর ধরে রেখে দেওয়া একটি স্বর্ণের স্মারক তুলে দিয়েছেন ত্রাণ তহবিলে।

ভারতে অবস্থিত ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ও ভিডিও শেয়ার করে কাশ্মীরবাসীর এই উদ্যোগের প্রশংসা করেছে।

ইরানি দূতাবাস এক্স হ্যান্ডেলে বলেছে, কৃতজ্ঞতায় পূর্ণ হৃদয়ে, আমরা কাশ্মীরের সহৃদয় মানুষদের আন্তরিক ধন্যবাদ জানাই ইরানের জনগণের পাশে মানবিক সহায়তা ও গভীর সংহতি নিয়ে দাঁড়ানোর জন্য। এই সহৃদয়তা কখনোই ভোলা যাবে না। ধন্যবাদ, ভারত।

কিছু ভিডিওতে লোকজনকে একটি কমিউনিটি সেন্টারে সমবেত হয়ে মূল্যবান গহনা ও নগদ অর্থ এক জায়গায় জমা করতে দেখা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...