আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লেবাননে ইসরাইলি হামলায় হামাস কর্মকর্তা নিহত

আমার দেশ অনলাইন

লেবাননে ইসরাইলি হামলায় হামাস কর্মকর্তা নিহত
ছবি: সংগৃহীত।

দক্ষিণ লেবাননের উপকূলীয় শহর সাইদনে ইসরাইলের হামলায় হামাসের এক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

হামাসের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, নিহত ব্যক্তি হলেন সংগঠনের কর্মকর্তা ওয়িসাম তাহা। আজকের হামলায় তিনি নিহত হন।

বিজ্ঞাপন

এর আগে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সাইদনের একটি আবাসিক ভবনের একটি অ্যাপার্টমেন্টে ইসরাইল হামলা চালিয়েছে।

সাইদন শহরে লেবাননের সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী শিবির অবস্থিত। ইসরায়েল গত কয়েক মাসে এই এলাকায় একাধিকবার হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল হামাসের সদস্যরা।

সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন