পরিস্থিতি ‘অনিশ্চিত’ থাকায় এখনো হরমুজ এড়িয়ে চলছে অনেক জাহাজ

আমার দেশ অনলাইন

পরিস্থিতি ‘অনিশ্চিত’ থাকায় এখনো হরমুজ এড়িয়ে চলছে অনেক জাহাজ

টেক্সাস আ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক পরিবহন বিশেষজ্ঞ জন-পল রোদ্রিগ বলেন, ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত ঘোষণা করলেও পরস্পরবিরোধী তথ্য এখনো অনেক জাহাজকে এই জলপথ ব্যবহার করা থেকে বিরত রাখছে।

আলজাজিরাকে তিনি বলেন, 'ঘোষণার পর থেকেই জাহাজগুলো চলাচলের চেষ্টা করছে… কিন্তু দেখা যাচ্ছে, অনেক জাহাজই ফিরে যাচ্ছে, কারণ পরিস্থিতি এখনো অনিশ্চিত।'

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সব পক্ষ থেকেই পরস্পরবিরোধী তথ্য দেওয়া হচ্ছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালি সব বাণিজ্যিক জাহাজের জন্য 'সম্পূর্ণভাবে খোলা'। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরের ওপর অবরোধ চালিয়ে গেলে প্রণালি খোলা থাকবে না।

রোদ্রিগের মতে, মায়ার্স্কের মতো বড় শিপিং কোম্পানিগুলো তখনই এই প্রণালি দিয়ে চলাচল করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে, যখন ইরানের বর্তমান বাধা বা নিয়ন্ত্রণ পুরোপুরি তুলে নেওয়া হবে।

সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...