গাজায় নিহত বেড়ে ৭৩,২৪৬

গাজায় নিহত বেড়ে ৭৩,২৪৬
ফিলিস্তিনের গাজা উপত্যকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৭৩ হাজার ২৪৬ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৭২৭ জন।

গতকাল বুধবার বার্তাসংস্থা ওয়াফা স্বাস্থ্য সংশ্লিষ্টদের বরাতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ওয়াফা জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই ‘নামেমাত্র’ যুদ্ধবিরতির মধ্যেও ১ হাজার ১২৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এছাড়া তাদের হামলায় আহত হয়েছেন আরো ৩ হাজার ৬১৬ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। এরপর ইসরাইল গাজায় নির্বিচার গণহত্যা শুরু করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই দিনে ১৫-এর বেশি মানুষকে হত্যা করেছে ইসরাইল। এরমধ্যে গতকাল এক নারী ও ছয় পুলিশ সদস্য প্রাণ হারান। ইসরাইল এখন গাজার পুলিশ সদস্যদের টার্গেট করছে যেন সেখানে অরাজকতা দেখা দেয়।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন