ইরান ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরান ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ
প্রতীকী ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন ফোনালাপ করেছেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় আইআরআইবি জানায়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক এবং চলমান আঞ্চলিক ও কূটনৈতিক পরিস্থিতির সাম্প্রতিক উন্নয়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় করেছেন।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার আগে আব্বাস আরাগচি একই দিনে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গেও টেলিফোনে আলাপ করেন। মূলত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তেহরান এই যোগাযোগ অব্যাহত রেখেছে।

আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দেশ দুটির মধ্যে এই আলোচনা বিশেষ গুরুত্ব বহন করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন