ফিলিস্তিনের স্কুল ও বসতবাড়ি ভাঙার পথ খুলে দিল ইসরাইলি আদালত

ফিলিস্তিনের স্কুল ও বসতবাড়ি ভাঙার পথ খুলে দিল ইসরাইলি আদালত
ছবি: সংগৃহীত।

অধিকৃত পশ্চিম তীরের হেবরন অঞ্চলের দক্ষিণে অবস্থিত মাসাফের ইয়াত্তা এলাকার একটি বালিকা উচ্চবিদ্যালয় এবং তিনটি বসতবাড়ি ধ্বংসের প্রক্রিয়া থামানোর আবেদন খারিজ করে দিয়েছে ইসরাইলের একটি সামরিক আদালত। এর ফলে যেকোনো সময় অবকাঠামো ও বাড়িগুলো গুঁড়িয়ে দেওয়ার জন্য ইসরায়েলি বাহিনীকে আইনি পথ তৈরি করে দেওয়া হলো। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

আলজাজিরাকে দেওয়া সূত্রের তথ্য অনুযায়ী, ওই এলাকায় মেয়েদের একটি মাধ্যমিক স্কুল ভেঙে ফেলার যে সামরিক নির্দেশ জারি করা হয়েছিল, তা স্থগিত করার আর্জি বাতিল করে দিয়েছে আদালত। ২০১৬ সাল থেকেই স্কুলটি ধ্বংসের হুমকির মুখে ছিল।

এর পাশাপাশি, মাসাফের ইয়াত্তার স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দাদের তিনটি বসতবাড়ি ধ্বংসের বিরুদ্ধে আনা পৃথক তিনটি পিটিশনও একই আদেশে খারিজ করে দেওয়া হয়।

সংবাদ মাধ্যমকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আদালতের এই রায়ের ফলে ইসরাইলি সামরিক বাহিনী এখন যেকোনো মুহূর্তে স্কুলটি ও ফিলিস্তিনি বাসিন্দাদের বাড়িগুলো গুঁড়িয়ে দিয়ে তাদের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে পারবে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন