গাজায় ইসরাইলের যুদ্ধের প্রতিক্রিয়ায় আমদানি নিষিদ্ধ করল বেলজিয়াম

গাজায় ইসরাইলের যুদ্ধের প্রতিক্রিয়ায় আমদানি নিষিদ্ধ করল বেলজিয়াম
বেলজিয়ামের ব্রাসেলস নর্থ স্টেশনের (গ্যার ডু নর্ড) সামনে ১৬ নভেম্বর, ২০২৫ তারিখে ইউরোপীয় ইউনিয়ন ও ইসরাইলের মধ্যকার অংশীদারিত্ব চুক্তি স্থগিতের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হন। ছবি: আনাদোলু এজেন্সি।

বেলজিয়ামের ফেডারেল সরকার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞাসহ একাধিক পদক্ষেপ অনুমোদন করেছে।

বিজ্ঞাপন

সরকার জানিয়েছে, গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় গত বছর যে নীতিগত সমঝোতায় পৌঁছানো হয়েছিল, তার অংশ হিসেবেই এই আমদানি নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে নিষেধাজ্ঞাটি কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বেলজিয়ামের সংবাদ সংস্থা বেলগা জানিয়েছে, বাস্তবায়নের প্রক্রিয়া ও বিধিমালা নির্ধারণের কাজ এখনও চলছে।

বেলজিয়াম সরকারের এই পদক্ষেপ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে উৎপাদিত পণ্যের বাণিজ্য সীমিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন