পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণের কাছে ঈদুল ফিতরের নামাজ আদায়ে আসা মুসল্লিদের ওপর হামলার অভিযোগ উঠেছে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে।
বিজ্ঞাপন
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মুসল্লিদের নামাজে বাধা দিতে সেখানে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করা হয় এবং তাদের ছত্রভঙ্গ করতে অভিযান চালানো হয়।
ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে এর আগ থেকেই আল-আকসা মসজিদে প্রবেশে কড়াকড়ি আরোপ করে ইসরাইলি কর্তৃপক্ষ। এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা।
তথ্যসূত্র: আল জাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

