গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যেও থেমে নেই জাহাজ চলাচল । শিপিং অ্যানালিটিক্স প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল ২০টিরও বেশি জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে। ১ মার্চ যুদ্ধ শুরুর পর এটি একদিনে সর্বোচ্চ জাহাজ চলাচলের ঘটনা।
শনিবার যেসব জাহাজ সফলভাবে প্রণালীটি অতিক্রম করেছে, তার মধ্যে পাঁচটি জাহাজ সম্প্রতি ইরান থেকে ধাতু ও বিভিন্ন তেলজাত পণ্য বোঝাই করেছিল। এদের মধ্যে তিনটি ছিল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ, যার মধ্যে দুটি চীন ও ভারতের উদ্দেশ্যে রওনা দেয়।
এছাড়া, অন্যান্য জাহাজগুলো বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব থেকে পণ্য বহন করে যাত্রা করেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের এই বৃদ্ধি আঞ্চলিক উত্তেজনার মধ্যেও বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে।
তথ্যসূত্র: আল জাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

