হুথিদের সুড়ঙ্গ ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসের দাবি সৌদি জোটের

হুথিদের সুড়ঙ্গ ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসের দাবি সৌদি জোটের
ছবি: সংগৃহীত

হুথিদের সুড়ঙ্গ ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালানোর দাবি করেছে সৌদি জোট। ইরান সমর্থিত হুথিদের হুমকির উৎসগুলো নির্মূল করার লক্ষ্যে সামরিক অভিযান চালানো হয় বলে জানায় তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটটি দাবি করে, অভিযানে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণের কাজে ব্যবহৃত পাঁচটি সুড়ঙ্গ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চারটি প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের একটি গুদামেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সৌদি জোট।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর মধ্যে সরবরাহব্যবস্থা বিচ্ছিন্ন করার ওপর অভিযানটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

জোটটি জানায়, ইয়েমেনের বিভিন্ন সম্মুখযুদ্ধের অবস্থানে হুথিদের প্রতিরক্ষা স্থাপনা, সদস্যদের সমাবেশস্থল এবং সামরিক সরঞ্জামও অভিযানের লক্ষ্যবস্তু ছিল।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন