রামগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

রামগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. ওয়াসিম হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তিনি চণ্ডীপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।

ওয়াসিমের বড় ভাই ফারুক হোসেন জানান, গত কয়েক দিন ধরেই ওয়াসীম প্রচণ্ড জ্বরে ভুগছিলেন, কিছুতেই তার জ্বর কমছিল না। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন