বাহুবলে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

বাহুবলে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

হবিগঞ্জের বাহুবলে নাশকতার চেষ্টার সময় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোররাতে উপজেলার মিরপুর চেরাগ আলী ফিলিং স্টেশনের কাছে মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

‎পুলিশ জানায়, ঘটনার সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের (৩১) নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মহাসড়কে নাশতার উদ্দেশ্যে জড়ো হয়। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসম নজরুল ইসলাম হেলাল (৩১) ছাত্রলীগ নেতা মোস্তাকিম আহমেদ রাজ (২৩), আব্দুল আজিজ (৪৮) কে গ্রেপ্তার করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন তালুকদার জানান, গ্রেপ্তারকৃতদেরকে সন্ত্রাস বিরোধী  আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন