ইরানে নতুন করে যুদ্ধ শুরু করা স্পষ্টতই এক বড় ভুল: বিশ্লেষক

ইরানে নতুন করে যুদ্ধ শুরু করা স্পষ্টতই এক বড় ভুল: বিশ্লেষক
কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি (ইনসেটে)।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে চালানো বিমান হামলা কোনো সুনির্দিষ্ট কৌশলের চেয়ে বরং কেবল প্রতিশোধমূলক ভাবনায় পরিচালিত হচ্ছে এবং তা তেহরানকে আলোচনার টেবিলে ফেরাতে ব্যর্থ হচ্ছে। ‘কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট’-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি এমন মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পারসি বলেন, ‘এই বিমান হামলার মাধ্যমে ট্রাম্প আসলে শেষ পর্যন্ত কী অর্জন করতে চান? কারণ, এগুলো অন্তত এখনো ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারছে বলে মনে হচ্ছে না। এই মুহূর্তে প্রতিশোধ ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলেও আমার মনে হয় না। তাই এই যুদ্ধ নতুন করে শুরু করাটা স্পষ্টতই একটি বড় ভুল ছিল।’

তিনি আরো বলেন, ‘সামরিক দিক থেকে ট্রাম্পের হাতে থাকা বিকল্পগুলো সত্যিই অত্যন্ত দুর্বল। আরও ভালো কোনো বিকল্প তৈরি না করেই তিনি কেন নতুন করে যুদ্ধ শুরু করলেন তা ভাবলে অবাক হতে হয়। টানা ১৩ দিনের বোমারু অভিযানের পর আমরা এখন বুঝতে পারছি যে, এর পেছনে আদতে কোনো শক্ত কৌশল ছিল না।’

পারসির মতে, ইরানের নিজস্ব পাল্টা প্রতিরোধ বা সংঘাত বাড়ানোটা মূলত নিজেদের সুরক্ষার এক হিসাব-নিকাশ করা কৌশল।

তিনি যোগ করেন, ইরানিরা সঠিক বা ভুল যাই হোক না কেন, এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ট্রাম্প ততক্ষণ পর্যন্ত কূটনীতি নিয়ে আন্তরিক হবেন না, যতক্ষণ না তিনি পুরোপুরি উপলব্ধি করেন যে তার হাতে কোনো সামরিক বিকল্প নেই। তাই শান্তির পথটি সরাসরি আলোচনার মধ্য দিয়ে যাচ্ছে না। সেখানে পৌঁছাতে হলে ট্রাম্পের মন থেকে আগে সামরিক বিকল্পের ভাবনা পুরোপুরি মুছে ফেলার পথেই হাঁটতে হবে।’

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন